বাংলভূমি২৪ ডেস্ক ॥
সিডনি (অস্ট্রেলিয়া) : গতকাল ২১ মে (শনিবার) সিডনির অপেরা হাউজের সামনে অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালিরা নিগৃহীত শিক্ষক শ্যামল কান্তি ভক্তের প্রতি সমবেদনা জানাতে ‘সরি স্যার’ শিরোনামে প্রতীকী প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে লাঞ্ছিত শিক্ষকের যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থা, নারায়ণগঞ্জের জাতীয় পার্টির এমপি সেলিম ওসমানকে গ্রেপ্তার ও বিচারের জন্য বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত ১৩ মে নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে স্থানীয় সাংসদ ও জাতীয় পার্টির নেতা সেলিম ওসমান লাঞ্ছিত ও নিগৃহীত করেন।
