Skip to content

‘সবই গুজব আমি বিয়ে করছি না’

বিনোদন ডেস্ক ॥
লুলিয়া ভান্তুরের সঙ্গে সালমান খানের বাগদান ও সম্ভাব্য বিয়ে নিয়ে গণমাধ্যমে তুমুল আলোচনা ও জল্পনা-কল্পনা চলছে। তবে সেই আগ্রহে জল ঢেলে দিয়ে সালমান বলেছেন, সবই গুজব তিনি বিয়ে করছেন না।

এই সম্পর্কে সালমান বলেন, এটা গুজব ছাড়া কিছুই নয়। আমি যদি সত্যিই বিয়ে করতাম বা আমার যদি এনগেজমেন্ট হয়ে যেত আমি সেই খবরটা নিজেই জানাতাম। সেটা আমার এবং আমার পরিবারের জন্য অবশ্যই একটা খুশির মুহূর্ত হত! আমি জানি আমার বিয়ের খবর শুনলে সবাই খুশি হবে।

তা হলে প্রীতি জিন্তার বিয়ের রিসেপশেনে লুলিয়াকে সঙ্গে নিয়ে কেন এসেছিলেন তিনি? জবাবে সালমান জানান, লুলিয়া কি আমার সঙ্গে ছিল? ও তো আমার বোন আলভিরার সঙ্গে এসেছিল। দয়া করে আমার সম্বন্ধে এই সব গুজব ছড়ানো বন্ধ করুন! ইন্ডিয়ান এক্সপ্রেস।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫