বিনোদন ডেস্ক ॥
কান চলচ্চিত্র উৎসবের ৬৯তম আসরে বেগুনী লিপস্টিক দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনার ঝড় তুলে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন এমনটাই জানিয়েছেন সোনম কাপুর। এ বিষয়ে সোনমের ভাষ্য, ‘তার (ঐশ্বরিয়া রাই বচ্চন) ঠোঁট নিয়ে চর্চা হোক বলেই এমনটা করেছেন তিনি।’
সোনম আরও বলেন, ‘ফ্যাশনের ধারণাটাই হচ্ছে সবাই এটা নিয়ে কথা বলবে এবং আমার মনে হয় ঐশ্বরিয়া এটিই চেয়েছিলেন। তিনি যা চেয়েছেন সেটি অর্জন করতে পেরেছেন এবং আমি মনে করি এটি দারুণ।’
তবে বেগুনী লিপস্টিক নিয়ে ঐশ্বরিয়া দাবি, তিনি যে পণ্যের (লরিয়েল প্যারিস) দূত হয়ে এসেছেন তাদের চাওয়া অনুযায়ী এমনটি করেছেন প্রাক্তন এই সুন্দরী। সেই একই পণ্যের দূত সোনম বলেন, ‘আমি মনে করি না এই জন্য ঐশ্বরিয়া বেগুনী লিপস্টিক লাগিয়ে ছিলেন। আমার মনে হয় কানে তার ১৫তম বছর পূর্ণ করার এটি দারুণ বিষয়। সব জায়গায় তাকে নিয়েই আলোচনা হচ্ছিলো।’
আলোচনায় আসতে কখনো বেগুনি লিপস্টিক ব্যবহার করবেন কি-না এই প্রসঙ্গে সোনম বলেন, আমি এর আগে বেগুনি লিপস্টিক ব্যবহার করেছি, এমনকি একটি ফটোশ্যুটের জন্য বেগুনি লিপস্টিকও লাগিয়েছি। কিন্তু কেউ আমাকে নিয়ে কথা বলেনি।
