Skip to content

বিয়ের প্রস্তুতি নিচ্ছেন মিকা সিং

বিনোদন ডেস্ক ॥

বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী মিকা সিং। তবে কাকে বিয়ে করছেন সে বিষয়ে এখনও কিছু জানাননি তিনি। বর্তমানে গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘সা রে গা মা পা’-এ বিচারকের দায়িত্ব পালন করছেন মিকা। আর সেখানেই তার ভক্ত ও অনুসারীদের নিজের বিয়ে সম্পর্কে জানান তিনি।

বিয়ে সম্পর্কে ৩৮ বছর বয়সী এই গায়ক বলেন, ‘হ্যা এটি সত্যি আজ ‘সা রে গা মা পা’-এর মঞ্চটি একেবারে বিয়ের উপযোগী করে সাজানো হয়েছে। আর আমার মনে এই সময়টি আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নেওয়া উচিত। অপেক্ষার পালা শেষ, আমি সিদ্ধান্ত নিয়েছি ২০১৭ সালে বিয়ে করবো। এখন শুধু অপেক্ষা সঠিক জীবনসঙ্গী খুঁজে বের করার।’

এ খানেই শেষ নয়, শুধু মিকা নন, ‘সা রে গা মা পা’-এর আরও তিন বিচারক সাজিদ, ওয়াজিদ ও প্রীতম নিজেদের বিয়ের কথা সকলের সঙ্গে ভাগাভাগি করেন।

অন্যদিকে, কয়েক বছর আগে অভিনেত্রী রাখি সাওয়ান্তকে চুমু দিয়ে খবরের শিরোনামে এসেছিলেন মিকা সিং। এরপর বলিউড অভিনেত্রী উর্বশী রাইতেলার সঙ্গেও তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিলো। কারণ, বিশ্ব ভালোবাসা দিবসে নিজের ফেসবুক পেজে উবর্শীর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার দিয়েছিলেন এই গায়ক। এর ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘সানাম রে’ ছবির সাফল্যের পর আমি মিস ইউনিভার্স ও আমার সুইটহার্ট উর্বশীর সঙ্গে ভ্যালেন্টাইন’স ডে’র দিন কথা বলছি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫