Skip to content

গাজীপুরে গার্মেন্টেসে রহস্যজনক আগুন

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের নলজানী এলাকায় টার্গেট ফাইন ওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত ১১টার দিকে কারখানার আটতলা ভবনের নীচ তলায় সুতার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ সময় কারখানায় আগুনের ছবি তুলতে সংবাদ কর্মীদের বাঁধা দেয়ার অভিযোগ ওঠেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের কর্মীরা প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তারুজ্জামান জানান, রাত ১১টার দিকে ওই সোয়েটার কারখানার আটতলা ভবনের নীচ তলার সুতার গুদামে অগ্নিকাণ্ডের সূত্রাপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার জ্যাকার সেকশনে কিছু শ্রমিক কাজ করছিল। ধোঁয়া দেখে তারা দ্রুত কারখানা ভবন থেকে বেরিয়ে আসেন। এ সময় শ্রমিক ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে জয়দেবপুর, শ্রীপুর ও টঙ্গীসহ বিভিন্ন ফায়ার স্টেশনের ১২টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত সোয়া একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় আগুন নেভাতে গিয়ে এক ইলেকট্রিশিয়ান আহত হন। আগুনে গুদামে থাকা বিপুল পরিমান সুতা ও মালামাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫