Skip to content

‘মা’ হওয়া নিয়ে মুখ খুললেন কারিনা কাপুর

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: গত মাসে হঠাৎ করেই ভারতীয় সংবাদ মাধ্যম মারফতে বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী ও পতৌদি পরিবারের ছোট নবাব সাইফ আলী খানের স্ত্রী কারিনা কাপুরের প্রথম সন্তান গর্ভজাত হওয়ার খবর প্রকাশিত হয়েছিল। কিন্তু সেসময় কারিনা ও সাইফ অবকাশ যাপনে লন্ডনে থাকায় সে বিষয়ে সত্যতা যাচাই সম্ভব হয়নি। তবে এবার সে বিষয়ে মুখ খুললেন কারিনা কাপুর।

তিন মাসের অন্তসত্ত্বা কারিনা কাপুর। চলতি বছরের শেষ দিকে প্রথম সন্তানের মুখ দেখবেন এমনসব সংবাদ নিয়ে যখন ভারতীয় গণমাধ্যমে বেশ কানাঘুষা ঠিক তখনই সে বিষয়টি নিয়ে কথা বললেন কারিনা। প্রথম সন্তান জন্মদানের বিষয়টি নিয়ে সম্প্রতি করা এক প্রশ্নে কারিনা কাপুর বলেন, ভগবান চাইলে হবে। যেহেতু আমি নারী! কিন্তু এই মুহূর্তে এই বিষয়ে আমি কিছু বলতে রাজি নই!

এরপর কৌতুক করে কারিনা কাপুর সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা যেভাবে এই বিষয়টি নিয়ে কথা বলছেন তাতে সত্যিই আমি ভীষণ উত্তেজিত!

ভারতীয় বেশকিছু সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে শহীদ কাপুরের বাবা হওয়া বিষয়টির সঙ্গে রঙ মিশিয়ে কারিনার সন্তান হওয়ার বিষয়টিকেও বাজারজাত করে গণমাধ্যম। গতমাসে সংবাদে প্রচার করা হয় যে, মীরা-শহীদের পর এবার প্রথম সন্তানের জন্য অপেক্ষায় আছেন পতৌদি পরিবারের নবাব সাইফ আলী খান ও তার বর্তমান স্ত্রী কারিনা কাপুর খান।

শিগগিরই কারিনা কাপুরকে এই সময়ের আলোচিত সিনেমা ‘উড়তা পাঞ্জাব’-এ দেখা যাবে। ছবিটি যদিও আসছে ১৭ জুন মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু সেন্সরবোর্ডের বাধার মুখে ছবিটি আটকে গেছে। ছবিটি মুক্তি নিয়ে রীতিমত ভারতজুড়ে চলছে আন্দোলন। ছবিতে কারিনা কাপুরকে একজন ডাক্তারের ভূমিকায় দেখা যাবে। এছাড়া কেন্দ্রীয় চরিত্রে আছেন শহীদ কাপুর, আলিয়া ভাট এবং দলজিৎ সিং।

প্রসঙ্গত, ২০১২ সালে পতৌদি পরিবারের ছোট নবাব ও বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করেন কারিনা। সাইফের আগের স্ত্রীর দুই সন্তান রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫