Skip to content

গাজীপুরে পোশাক কারখানায় ভাঙচুর

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হাসান তানভীর ফ্যাশন ওয়্যার লিমিটেড নামক পোশাক কারখানায় ভাঙচুর ও বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা।

শুক্রবার (১০ জুন) সকাল ৯টার দিকে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, সকাল ৮টায় হাসান তানভীর ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে আসে। পরে মালিক পক্ষ শ্রমিকদের গত মাসের বেতন অর্ধেক দিতে চাওয়ায় শ্রমিকরা প্রতিবাদ করে। এতে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে কারখানার জানালার কাচ ও আসবাবপত্র ভাঙচুর করে।

এক পর্যায়ে শ্রমিকরা জয়দেবপুর-চোরাস্তা সড়ক অবরোধ করে বেশ কয়েটি যানবাহন ভাঙচুর করে। এসময় ওই সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় গাজীপুর শিল্প পুলিশের উপ-পরিচালক মো. মাহফুজ আফজালসহ কয়েক পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি শান্ত করে।

গাজীপুর শিল্প পুলিশের উপ-পরিচালক মো. মাহফুজ আফজাল জানান, কারখানার মালিক পক্ষের সঙ্গে কথা হয়েছে। আগামী রোবরবার শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে। পরিস্থিতি শান্ত করতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫