Skip to content

দেশে কেউ নিরাপদে নেই

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : লেখক, ব্লগার, প্রকাশক, ধর্মযাজক, পুরোহিত, বৌদ্ধভিক্ষু, মুয়াজ্জিন, পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ সকল হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এ সময় বক্তারা বলেছেন, দেশে কেউ নিরাপদে নেই।

শুক্রবার (১০ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে দেশে সাম্প্রতিক সকল হত্যার প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, টার্গেট কিলিংয়ের কারণে দেশে কেউ নিরাপদে নেই। কয়েকদিনের ব্যবধানে পুরোহিত নিত্যরঞ্জন পান্ডে, আনন্দ গোপাল গাঙ্গুলী, সুনীল গোমেজ ও মাহমুদা খানম মিতুকে হত্যা করা হলো।

তারা বলেন, আগামী দিনে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।

মানববন্ধন থেকে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

সাম্প্রতিক নৃশংস হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে এবং মানবতা জাগরণে ঢাকেশ্বরী মন্দিরে আগামী ২০ জুন বিশেষ প্রার্থনার আয়োজন করেছে সংগঠনটি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জয়ন্ত কুমার দেব, সন্তোষ শর্মা, জয়ন্ত কুমার দেব প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫