Skip to content

অবশেষে বিবাহ-বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খুললেন সুজান

বিনোদন ডেস্ক ॥
২০১৪-এ হৃত্বিক রোশনের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের পর এই প্রথম সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন সুজান খান। ১৪ বছরের বিবাহিত জীবনে ইতি টানার কারণ বলতে গিয়ে সুজান জানান, তাঁরা জীবনের এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন, যেখানে দাঁড়িয়ে মনে হয়েছিল দুজনের পথ আলাদা হয়ে যাওয়াই ভাল। দুবছর আগে শেষ হয়ে যাওয়া এই সম্পর্ক নিয়ে কখনওই প্রকাশ্যে মুখ খোলেননি দুপক্ষের কেউই। কিন্তু অবশেষে এপ্রসঙ্গে নিজের নীরবতা ভাঙলেন সুজান।

সম্প্রতি এক সাক্ষাত্কারে এই প্রথমবারের জন্যে নিজের বিবাহিত জীবন, হৃত্বিকের সঙ্গে তাঁর সম্পর্ক, বিবাহবিচ্ছেদের কারণ নিয়ে মুখ খুললেন সুজান। তবে এরসঙ্গে সুজান এটা জানাতেও ভোলেননি, বিচ্ছেদের পরেও আমরা একে অপরের খুব ভাল বন্ধু। আমরা আমাদের সন্তানদের খুব ভাল বাবা-মা হওয়ার জন্যে প্রতিশ্রুতিবদ্ধ। তাই তাঁদের স্কুলের কোনও অনুষ্ঠানে এখনও তাঁরা দুজনে মিলেই যান। এছাড়াও তাঁরা একে অপরের সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্পও করেন, তবে কোথাও ঘুরতে যান না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫