Skip to content

বিপাশার নতুন বন্ধু

বিনোদন ডেস্ক ॥

সংসার ও স্বামীকে নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন বিপাশা বসু। গত ৩০ এপ্রিল দীর্ঘদিনের প্রেমিক করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউডের এই অভিনেত্রী। কিছুদিন আগে মালদ্বিপে মধুচন্দ্রিমা পালন করে এসেছেন এই জুটি।
Bipasha-inner20160612110111
দাম্পত্য জীবনও খুব ভালোভাবে কাটছে বলেই মিডিয়ার সামনে দাবি করেছিলেন এই দম্পতি। কিন্তু এ কি বিপাশার জীবনে করণ ছাড়াও না-কি আরও একজন বন্ধু রয়েছে। এমনটা নিজেই স্বীকার করেছেন তিনি।

সম্প্রতি ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি স্থিরচিত্র শেয়ার করেছেন এই বাঙালি কন্যা, যেখানে দেখা যাচ্ছে, কানে ও হাতে হীরার অলংকার পরে আছেন ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী। এর ক্যাপশনে ‘রাজ’খ্যাত এই তারকা লিখেছেন, ‘আমার নতুন বন্ধু ডায়মন্ড এর সঙ্গে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫