স্টাফ রিপোর্টার ॥
সংসদ ভবন থেকে: অতি অল্প সময়ের মধ্যেই নকলনবিশদের চাকরি স্থায়ীকরণে একটি সুনির্দিষ্ট নীতিমালা করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
বৃহস্পতিবার (১৬ জুন) সকালে জাতীয় সংসদে অ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধার টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান। এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।
আইনমন্ত্রী জানান, মাহে রমজান ও ঈদুল ফিতর সুষ্ঠুভাবে উদযাপনের জন্য ২০১৬ সালের জুন মাসের বকেয়া বিল পরিশোধ করার পরিকল্পনা সরকারের রয়েছে। এছাড়া কর্মরত নকলনবিশদের চাকরি স্থায়ীকরণসহ স্থায়ী বেতন কাঠামোতে অন্তর্ভুক্তকরণের জন্য অতি অল্প সময়ের মধ্যেই অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা হবে।
