Skip to content

মোস্ট ওয়ান্টেড জঙ্গি শিহাব গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : পুরস্কার ঘোষিত মোস্ট ওয়ান্টেড ৬ জঙ্গির মধ্যে ১ একজনকে গেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ)। গ্রেপ্তারকৃত ওই তার নাম শিহাব। সে নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের (এটিবি) সদস্য। তার বাড়ি চট্টগ্রামে।

বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার ডিসি মাসুদুর রহমান।

তিনি জানান, প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যায় সরাসরি অংশ নেয় সে। এছাড়া প্রকাশক আহম্মেদ রশীদ টুটুল হত্যাচেষ্টায়ও অংশ নেয় চট্টগ্রামের শিহাব। তাকে ধরিয়ে দেয়ার জন্য গত ১৯ মে ডিএমপি ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল।

এ বিষয়ে বিস্তারিত জানাতে কিছুক্ষণ পর ডিএমপির মিডিয়া সেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও জানান মাসুদুর রহমান।

প্রসঙ্গত, চলতি বছরের ১৯ মে ব্লগার ও লেখক হত্যায় জড়িত সন্দেহে এবিটির ৬ সদস্যের ছবিসহ তথ্য প্রকাশ করে তাদের ধরিয়ে দিতে ১৮ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে ডিএমপি। এরা হলেন- খুলনার শরীফ, উত্তরবঙ্গের সেলিম, সিলেটের সিফাত, কুমিল্লার সামাদ, চট্টগ্রামের শিহাব এবং ঢাকার পাশ্ববর্তী কোনো জেলার সাজ্জাদ। এদের মধ্যে প্রথম দুজনকে ধরিয়ে দিতে পাঁচ লাখ টাকা করে পুরস্কার ও পরের চারজনের জন্য দুই লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করে ডিএমপি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫