Skip to content

রামকৃষ্ণ মিশনে চিঠি দিয়ে হত্যার হুমকি

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: রাজধানীর গোপিবাগে রামকৃষ্ণ মিশনে চিঠির মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় এই চিঠিতে ধর্ম প্রচার নিষেধ করা হয়। এ ঘটনায় রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ ওয়ারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিহাদুল ইসলাম বলেন, রামকৃষ্ণ মিশনের সবাইকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। চিঠির ওপরের অংশে কম্পিউটার টাইপে লেখা ‘ইসলামিক স্টেট অব বাংলাদেশ, চান্দনা চৌরাস্তা ঈদগাঁও মার্কেট, গাজীপুর মহানগর’।

প্রেরকের নাম এ বি সিদ্দিক। চিঠিতে উল্লেখ রয়েছে, ‘তোমরা হিন্দু। বাংলাদেশ একটি ইসলামি রাষ্ট্র, এ দেশে ধর্ম প্রচার করতে পারবে না। তোমরা ভারতে যাও। না হলে তোমাদের কুপিয়ে হত্যা করা হবে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫