Skip to content

সরি বললেন রণবীর

বিনোদন ডেস্ক ॥

বলিউডের দুই অভিনেতা বাপ-বেটা ঋষি কাপুর ও রণবীর কাপুর নিজ নিজ বাড়িতে বড়সড় সংস্কার করাচ্ছেন। ঋষি পালি হিলে তার বাংলোবাড়ি ‘কৃষ্ণা রাজ’কে বহুতল ভবনে রূপ দিচ্ছেন। এর কাছেই বাস্তু ভবনে ২৫ কোটি রুপির বিনিময়ে আড়াই হাজার স্কয়ার ফুটের একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন রণবীর।

জানা গেছে, বাপ-বেটা উভয়ে পালি হিল বাসিন্দাদের সমিতির রোষানলে পড়েছেন। তাদের বাড়ির সংস্করণ কাজ প্রতিবেশীদের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে ঋষি যথাযথ নিয়ম মেনে চলার সম্মতি জানিয়েছেন।

কিন্তু রণবীরের তরফ থেকে কিছু শুনছিলো না প্রতিবেশীরা। এ কারণে নিকটস্থ থানায় গিয়ে তারা অভিযোগ করেছেন, গভীর রাত অবধি ‘বরফি’র নায়কের বাড়ির সংস্কার কাজের শব্দদূষণ তাদের ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছে। তাই ৩৩ বছর বয়সী এই অভিনেতা ক্ষমা চেয়েছেন।

এরই মধ্যে সমিতির কাছে একটি চিঠিও পাঠিয়েছেন রণবীর। শ্রমিকরা যে এতো রাতেও খাটছেন তা তিনি জানতেন না। ‘রকস্টার’ তারকা নিশ্চিত করেছেন, এখন থেকে আর সন্ধ্যা সাড়ে সাতটার পর কাজ হবে না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫