Skip to content

সরাসরি কথা বলবেন বালাম ও জুলি

বিনোদন ডেস্ক ॥

দীর্ঘদিন পর একসঙ্গে গান ও মিউজিক ভিডিও নিয়ে আসছেন তারকা ভাই-বোন বালাম ও জুলি। এর সুবাদে সংবাদ শিরোনামে এসেছেন তারা। শুক্রবার (১৮ জুন) একটি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে সরাসরি কথা বলবেন এই দুই শিল্পী।

আরটিভির ‘লেট নাইট কফি’তে থাকছেন বালাম  ও জুলি। রাতজাগা দর্শকদের সঙ্গে অতিথিরা ভাগাভাগি করবেন তাদের জীবনের উত্থান-পতনের গল্প। টেলিফোন ও ই-মেইলের মাধ্যমে দর্শকরা নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলতে পারবেন বালাম ও জুলির সঙ্গে।

মারিয়া নূর ও তৌসিফের উপস্থাপনায়, সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে রাত ১২টা ১ মিনিটে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫