Skip to content

২০২০ সালের মধ্যেই কর্ণফুলি টানেল : সেতুমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥
২০২০ সালের মধ্যে কর্ণফুলি নদীর তলদেশে টানেল নির্মাণকাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় সংসদে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য শামশুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। দুপুর দেড়টায় স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

তিনি বলেন, ‘চট্টগ্রামের উন্নয়নে কর্ণফুলি নদীর তলদেশে টানেল নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর চীন সফরকালে ২০১৪ সালের ৯ জুন বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বারিত হয়।

‘পরবর্তীতে এটি জি-টু-জি ভিত্তিতে নির্মাণে চীনা প্রতিষ্ঠাতা চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (সিসিসিসি) সাথে ২০১৫ সালের ৩০ জুন বাণিজ্যিক চুক্তি স্বারিত হয়।’

সেতুমন্ত্রী জানান, গত ২০১৫ সালে ২৪ নভেম্বর প্রকল্পটি একনেক সভায় অনুমোদিত হয়। বর্তমানে ডিজাইন প্রণয়ন এবং ভূমি অধিগ্রহণ কার্যক্রম চলছে।

চীন সরকারের সাথে ঋণ চুক্তি স্বারের মাধ্যমে শিগগিরই এ টানেলের নির্মাণকাজ শুরু করে ২০২০ সালের মধ্যে শেষ করা সম্ভব হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫