Skip to content

এবার মন্দিরের সেবায়েতকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি ॥
ঝিনাইদহ জেলার সদও উপজেলার মধুপুর কাস্টসাগরা রাধা মদন গোপাল মঠের সেবায়েত শ্যামা নন্দ দাস বাবাজিকে (৬৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৫ টার দিকে ৩ মটর সাইকেল আরোহি মন্দিরের পাশে তাকে কুপিয়ে হত্যা করে। তার বাড়ি নড়াইল জেলার চাউলিয়া গ্রামে।

ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, আজ সকাল সাড়ে ৫ টার দিকে শ্যামা নন্দ দাস বাবাজি মঠ থেকে বের হয়ে পূজার জন্য ফুল তুলতে মঠের সামনের রাস্তার পাশে যাচ্ছিল। এসময় মটর সাইকেল যোগে আসা ৩ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে রাস্তার উপর ফেলে রেখে পালিয়ে যায়।

এলাকাবাসী টের পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৬ টার দিকে তাকে মৃত বলে ঘোষনা করে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে কে বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা তদন্ত শেষে জানা যাবে বলে তিনি জানান। জেলা পুলিশ সুপার আলতাফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫