Skip to content

ঝিনাইদহে বন্দুকযুদ্ধে দু’জন নিহত

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার তেতুলবাড়িয়া এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দু’জন নিহত হয়েছেন। এ সময় অস্ত্র ও বোমা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে নলডাঙ্গা ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামের উত্তরের মাঠে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, এ সময় তিনজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

নিহতদের মধ্যে একজন ঝিনাইদহ সদর উপজেলার বদনপুর গ্রামের শহীদ আল মাহমুদ (২৫) বলে নিশ্চিত করেছেন তার বড় ভাই আব্দুর রহিম। তার বাবার নাম রজব আলী বিশ্বাস। মাহমুদ ঝিনাইদহ আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল পাস করেছেন।

অন্যজনের নাম আনিস ও বাড়ি কুষ্টিয়া বলে জানিয়েছেন স্থানীয়রা। তার বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। তিনি ২০১৩-১৪ সালে ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে বাড়িতে চলে যান।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তেতুলবাড়িয়া এলাকায় একদল দুবৃর্ত্ত নাশকতা সৃষ্টির জন্য অবস্থান করছে। এ সময় ঝিনাইদহ সদর থানার টহল পুলিশ তেতুলবাড়িয়ার রাস্তায় টহল দিচ্ছিল। পরে তেতুলবাড়িয়া গ্রামের উত্তর মাঠের মধ্যে পৌঁছালে দুবৃর্ত্তরা পুলিশের গাড়ি ল্য করে গুলিবর্ষণ করে। আত্মরার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।

এ সময় উভয়পরে মধ্যে প্রায় ২০ মিনিট গুলি বিনিময় হয়।

এতে পুলিশের এসআই প্রবীর, সদস্য রাব্বি ও তরিকুল আহত হন।

এক পর্যায়ে দুবৃর্ত্তরা পালিয়ে যায়।

পরে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনাস্থল থেকে দেশে তৈরি একটি স্যুটার গান, ২ রাউন্ড গুলি, ৬টি হাসুয়া ও ৫টি বোমা উদ্ধার করা হয়।

আহত পুলিশ সদস্যদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে নিহত মাহমুদের বড় ভাই আব্দুর রহিমের দাবি, তার ভাইকে গত ১৩ জুন রাত ১২টার দিকে পুলিশের পরিচয় দিয়ে ৮/১০ জন সাদা পোশাকের লোক তুলে নিয়ে যান।

এলাকাবাসী জানান, নিহত মাহমুদ শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে আব্দুর রহিম তা অস্বীকার করে বলেন, কোনো সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে হয়তো তার ভাইয়ের সখ্যতা থাকতে পারে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫