Skip to content

জঙ্গিরা কেউই পালাতে পারেনি : প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: রাজধানীর গুলশানে আর্টিসান রেস্তোরাঁয় যৌথবাহিনীর অভিযানে ছয় জঙ্গি মারা গেছে এবং একজন ধরা পড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘জিম্মিদের উদ্ধার করতে এবং জঙ্গিদের দমন করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। জঙ্গি দমন করতে গিয়ে আমাদের দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তাদের তাৎণিক উপস্থিতির কারণে কোনো জঙ্গি পালিয়ে যেতে পারেনি। এরমধ্যে সেনাবাহিনী, নৌবাহিনীসহ কমান্ডোদের নিয়ে আসা হয়েছে। র‌্যাব বিজিবিও সেখানে প্রস্তুত ছিলো।’

তিনি আরো বলেন, ‘সন্ত্রাসীদের দমন করার জন্য রাত ৪টায় কমান্ডোরা পরিকল্পনা করে সেখানে অপারেশন শুরু করেন। সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি, নৌবাহিনী এবং অন্যান্য বাহিনীর অভিযানে মাত্র ১০ ঘণ্টার মধ্যে জঙ্গিদের খতম করতে সম হয়েছি। অভিযান সফল হয়েছে।’

অভিযানটি সফল করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘কমান্ডো অপারেশনে ১৩ জনকে জীবিত উদ্ধার করতে পেরেছি। কয়েকজনকে বাঁচাতে পারিনি, তবে সন্ত্রাসীদের ছয়জনই মারা গেছে, একজন ধরা পড়েছে।’

এ সময় অন্যদের মধ্যে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫