Skip to content

যুক্তরাষ্ট্রে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: যুক্তরাষ্ট্রের ফোরিডা অঙ্গরাজ্যে শনিবার যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন। দুর্ঘটনায় দুটি যানেই আগুন ধরে যায় বলে এবিসি সংবাদ মাধ্যম জানিয়েছে।

পুরনো ওই বাসটি ৩৪ জন যাত্রী নিয়ে জর্জিয়া অঙ্গরাজ্য থেকে রওয়ানা হয়েছিল। যাত্রীদের বেশিরভাগই ছিলেন খামার শ্রমিক। যাত্রীবাহী বাসটি ফোরিডার পানহ্যান্ডল মহাসড়কে পৌঁছানোর পর ট্রাকের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে শিশুসহ পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে ট্রাকের চালকও রয়েছেন।

ওই দুর্ঘটনা সম্পর্কে ওয়াকুলা কাউন্টির শেরিফ চার্লি ক্রিল সংবাদ সংস্থা এপি’কে বলেছেন, ১৯৭৯ সালে নির্মিত পুরনো মডেলের বাসটি ট্রাকের পিছনে এসে ধাক্কা দেয়। ধাক্কা খাওয়ার পর এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ফের ট্রাকের গায়ে ধাক্কা খেয়ে সড়ক থেকে ছিটকে পরে। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই শেরিফের লোকজন উদ্ধার তৎপরতা শু ু করেন। তারা বাসের ভিতরে আটকে পরা যাত্রীদের বের করে আনেন। এ কারণেই নিহতের সংখ্যা কম হয়েছে।

তাৎণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। ফোরিডার হাইওয়ে পুলিশের টহলদার কর্মকর্তারা এর ঘটনার তদন্ত শুরু করেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫