স্টাফ রিপোর্টার ॥
সাভার: বকেয়া বেতনের দাবিতে সাভারে বিােভ মিছিল ও সমাবেশ করেছেন রপ্তানিমুখী একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
রোববার (০৩ জুলাই) সকালে সাভার পৌর এলাকার উলাইলের কর্ণপাড়া মহল্লায় প্রতীক অ্যাপারেলস কারখানায় শ্রমিকদের এ বিােভের ঘটনা ঘটে।
শ্রমিকরা জানান, গত ছয় মাস ধরে প্রতীক অ্যাপারেলস কারখানা কর্তৃপ বকেয়া বেতন দেওয়ার কথা বলে টালবাহানা করে আসছিলো। এর মধ্যে বেশ কয়েকবার বেতন পরিশোধের কথা থাকলেও তা না করে উল্টো শ্রমিকদের বিভিন্নভাবে হয়রানি করে আসছে।
রোববার বেতন পরিশোধের কথা বলে শ্রমিকদের কারখানায় আসার কথা বললেও সকালে হঠাৎ করেই প্রতিষ্ঠানটির মালিক কারখানা থেকে নিরাপত্তা প্রহরীর সহয়তায় দ্রুত বেরিয়ে যান। তবে অন্য কর্মকর্তারা কারখানার ভেতরেই অবস্থান করছেন বলে জানা যায়।
শ্রমিকরা আরো জানান, কারখানার একজন কমপ্লায়েন্স কর্মকর্তা শ্রমিকদের সঙ্গে অশোভন আচরণও করছেন।
এদিকে দাবি আদায়ের ল্েয প্রতিষ্ঠানটির শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান আন্দোলনকারী শ্রমিকরা।
এ বিষয়ে শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজার রহমান বলেন, শ্রমিক বিােভের খবর পেয়ে কারখানাটির সামনে পুলিশ পাঠানো হয়েছে।
আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
