Skip to content

নিহত ছয় জাপানি মেট্রোরেল প্রকল্পের কর্মকর্তা

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: গুলশানের রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহত ছয় জাপানি নাগরিক বাংলাদেশ সরকারের মেট্রোরেল প্রকল্পের কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (০৩ জুলাই) রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, নিহত ছয় জাপানি নাগরিক বাংলাদেশ সরকারের বাস্তবায়নাধীন মেট্রোরেল প্রকল্পের সমীক হিসেরে কাজ করতেন। তবে এ ঘটনায় মেট্রোরেল প্রকল্পে কোনো প্রভাব পড়বে না।

‘গুলশানের এ হামলা বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের একটা অংশ। এটা জাপান সরকারও জানে। রোববার জাইকার প্রতিনিধি দল ঢাকায় এসে পৌঁছেছেন। তাদের সঙ্গে আলোচনা করবে সরকার।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫