Skip to content

হাসনাত-তাহমিদ গ্রেপ্তার, ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় হাসনাত রেজা করিম ও তাহমিদ হাসিব খানকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। দুজনকে ৫৪ ধারায় আটকের পর কোর্টে তুলে ১০ দিনের রিমান্ডও চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।

তিনি জানান, তাহমিদকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ও হাসনাতকে গুলশান এলাকা থেকে বুধবার রাত পৌনে ৯টার দিকে গ্রেপ্তার করা হয়।

গত ১ জুলাই রাতে গুলশানের আর্টিসানে হামলা চালিয়ে বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এসময় ৫ জঙ্গিসহ ছয়জন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হয়। তবে সারারাত জঙ্গিদের কব্জায় থেকে সকালে সুস্থভাবেই ফিরে আসেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসনাত করিম ও কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র তাহমিদ হাসিব খান।

এরপর থেকেই তাদের নেয়া হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদে। গণমাধ্যমে প্রকাশিত ছবিতেও দেখা যায় হাসনাত করিমের সন্দেহজনক আচরণ। এরপর থেকেই তার ওপর নজরদারি করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫