Skip to content

শ্রমিকের সন্তানরা পাবে বিশেষ অর্থ সহায়তা

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: ২০১৪ ও ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্তরা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে এককালীন ২৫ হাজার টাকা করে পাবে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বৃহস্পতিবার (০৪ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের একথা জানান।

কৃষকসহ কল-কারখানা, শিল্পপ্রতিষ্ঠান এবং সব ধরনের শ্রমিকের সন্তান এ অর্থ সহায়তার আওতায় আসবে বলে জানান শ্রম প্রতিমন্ত্রী। অর্থ সহায়তা পাওয়ার জন্য আগামী ৩০ আগস্টের মধ্যে আবেদন করতে হবে জানিয়ে তিনি বলেন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে জমা দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আগামী সেপ্টেম্বরে একটি অনুষ্ঠান করে এ অর্থ সহায়তা প্রদান করার চেষ্টা করা হচ্ছে বলে জানান শ্রমসচিব মিকাইল শিপার।

এছাড়াও বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ুয়া শ্রমিক সন্তানদের সর্বোচ্চ তিন লাখ টাকা দেওয়ার বিধান রয়েছে। অর্থ সহায়তা প্রাপ্তির জন্য তারাও আবেদন করতে পারবে। ২০০৬ সালের শ্রম আইন (২০১৩ সালে সংশোধিত) অনুযায়ী, উৎপাদনশীল প্রতিষ্ঠানের এক বছরের নিট লভ্যাংশের পাঁচ শতাংশের মধ্যে চার শতাংশ অর্থ নিজ কোম্পানির শ্রমিকদের জন্য বরাদ্দ থাকে। বাকি এক শতাংশের অর্ধেক প্রতিষ্ঠানের নিজস্ব শ্রমিক কল্যাণ তহবিলে এবং বাকি অর্ধেক শ্রম মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা দিতে হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫