Skip to content

খালেদা জিয়ার পরবর্তী সাক্ষ্য ১১ আগষ্ট

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেস ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার স্বাক্ষগ্রহন আগামী ১১ আগষ্ট পযর্ন্ত মুলতবি করা হয়েছে। আজ (৪ আগষ্ট) বৃস্পতিবার বকশিবাজারে গঠিত আবু আহমেদ জমাদারের বিশেষ আদালত এ আদেশ দেন।

আদালতে এ মামলার ১৮তম স্বাক্ষী মেহমুদ হাসানকে তারেক রহমানের আইননজীবী অ্যাডভোকেট বোরহান উদ্দিন জেরা করেন। মামলার ১৯,২০ ও ২১তম স্বাক্ষীর জবাববন্ধি গ্রহন করা হয়। তবে এ স্বাক্ষীদের জেরা গ্রহনের জন্য ১৮ আগষ্ট দিন নির্ধারন করা হয়েছে।

খালেদার আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান অসুস্থ্য থাকায় আদালত জেরার কার্যক্রম মুলতবি করেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫