স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : দেশে সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গি হামলার ঘটনায় চলমান প্রতিবাদ ও জনসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে সন্ত্রাস এবং জঙ্গিবিরোধী সমাবেশ করেছে গাজীপুর প্যারামেডিক্যাল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিটির চান্দনা চৌরাস্তা সংলগ্ন তেলিপাড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ র্যালি করে কলেজ ক্যাম্পাসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে কলেজের অধ্যক্ষ আল-আমিন মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, কলেজের পরিচালক(প্রশাসন) মোঃ আছাদুল্লা সরকার, স্থানীয় শ্রমিক নেতা মাসুল করিম, রুবেল মিয়া, আহসান হাবিব প্রমূখ।
