স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বুধবার সকালে বিক্ষোভ করেছে।
শ্রমিক ও এলাকাবাসী জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গির বিসিক এলাকার কেন্টো এশিয়া লিমিটেড কারখানার শ্রমিকদের চলতি মাসের বকেয়া বেতনের দাবিতে সকালে শ্রমিকরা মেইন ফটকের সামনে অবস্থান করে বিক্ষোভ করে।
জানা গেছে, স্টাফদের বকেয়া বেতন, ঈদ বোনাস ও শ্রমিকদের চলতি মাসের বেতনসহ বিভিন্ন পাওনা না দিয়ে কর্তৃপক্ষের স্বাক্ষরবিহীন একটি বন্ধের নোটিশ টাংগিয়ে প্রতিষ্ঠানটির গেইটে তালা ঝুলিয়ে দেয়া হয়।
শ্রমিকরা সকালে কর্মস্থলে গিয়ে কারখানার ফটকে তালা দেখতে পায়। এসময় বেতন ভাতা পরিশোধের দাবিতে উত্তেজিত শ্রমিকরা কারখানা ফটকের সামনে বিক্ষোভ শুরু করে।
টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অসন্তোষ
আপডেট :September 21, 2016
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
