Skip to content

ঈদযাত্রা : ১২ দিনে নিহত ২৬৫

স্টাফ রিপোর্টার ॥

গত ঈদুল আজহায় সারাদেশে সড়ক, রেল ও নৌ-পথে ২১১ দুর্ঘটনায় ২৬৫ জন নিহত ও ১ হাজার ১৫৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এরমধ্যে শুধু ১৯৩টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৪৮ জন ও আহত হয়েছেন ১ হাজার ৫৬ জন।

বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলক হক চৌধুরী এ তথ্য জানান।

ঈদ যাত্রা শুরুর দিন ৭ সেপ্টেম্বর থেকে ঈদ শেষে বাড়ি থেকে কর্মস্থলে ফেরার দিন ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বিগত ১২ দিনের হতাহতের চিত্র এটি বলে জানিয়েছে সংগঠনটি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫