বাংলাভূমি২৪ ডেস্ক ॥
দারিদ্র জয়ে বাংলাদেশকে বিশ্বস্বীকৃতি দিতে ঢাকায় বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। তার মুখ থেকেই সাফল্যের গল্প শুনবে বিশ্ববাসী। অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির কারণে এ অর্জন সহজ হয়েছে বলছেন বিশ্লেষকেরা। এমন বাস্তবতায় আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন হতদরিদ্রের সংখ্যা ৭৭ কোটি, যাদের দৈনিক আয় ১ দশমিক ৯ ডলারের কম। এদের ৫১ শতাংশের বাস সাব-সাহারা অঞ্চলে। দক্ষিণ এশিয়ায় আছে ৩৪ ভাগ। তবে দারিদ্র্য কমানোয় চমক দেখিয়েছে বাংলাদেশ।
ভারত, পাকিস্তান ও ভুটানের চেয়ে এখানে দারিদ্য কমেছে দ্রুত গতিতে। গত ১৬ বছরে দারিদ্র্য রেখার ওপরে উঠেছে প্রায় আড়াই কোটি মানুষ।
১৯৮৭ সাল থেকে প্রতিবছর দারিদ্র্য বিমোচন দিবস পালন করছে জাতিসংঘ। এ ক্ষেত্রে অভাবনীয় সাফল্যের কারণে এবার তা ঘটা করে পালিত হচ্ছে বাংলাদেশে।
¯ি’তিশীল ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির কারণেই কাজটি সম্ভব হয়েছে বলছে পরিকল্পনা কমিশন।
তবে সরকারি হিসেবেই দারিদ্র্য রেখার ওপরে ওঠা দেড় কোটি মানুষ আছে দারিদ্র্য ঝুঁকিতে।
দারিদ্র্য বিমোচনকে টেকসই করতে তাই সামাজিক নিরাপত্তার আওতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের।
২০৩০ সাল নাগাদ অতি দারিদ্র্যের হার তিন শতাংশের নিচে আনলেই পূরণ হবে এসডিজির লক্ষ্য।
সূত্র: ইনডিপেনডেন্ট টিভি
