স্টাফ রিপোর্টার ॥
ঢাকা:বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেছেন, বাংলাদেশ সরকার তার নাগরিকের পেছনে অর্থ ব্যয় করেছে। সে কারণেই দেশটির অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে।
আজ সোমবার অর্থমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয়ের বিভাগগুলোর সঙ্গে এক বৈঠক শেষ রাজধানীর সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা বাংলাদেশের উন্নয়নে মুগ্ধ। তারা বেশ ভালভাবে এগিয়ে যাচ্ছে। আর এর মূল কারণ এই দেশের সরকার তার জনগণের পেছনে বিনিয়োগ করেছে। জন সম্পদ উন্নয়নে হওয়া বিনিয়োগের ফল পাচ্ছে বাংলাদেশ।
তিনি আরও বলেন, অন্যদেশের মানুষের থেকে বাংলাদেশের মানুষ বেশি সফল হয়েছে, কারণ এই দেশের সরকার তার জনগণের পেছনে তার অর্থ ব্যয় করেছে। তার যুদ্ধবিদ্যা বা অন্য কোন খাতে অর্থ ব্যয় না করে শিক্ষা ক্ষেত্রে ব্যয় করেছে, মানব সম্পদ উন্নয়নের জন্য ব্যয় করেছে। আর সে কারণেই এই দেশ অর্থনৈতিকভাবে উন্নতি করছে।
বিকালে সংবাদ সম্মেলনে এ বিষয়ে আরো বেশ কিছু বিষয় তুলে ধরবে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।
