Skip to content

আওয়ামীলীগের সম্মেলন উপলক্ষে ডিএমপি’র দিক নির্দেশনা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
আগামী ২২ ও ২৩ অক্টোবর ২০১৬ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামীলীগের ২০ তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ সম্মেলন উপলক্ষে ট্রাফিক শৃঙ্খলা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ নিম্নোক্ত ট্রাফিক পরামর্শসমূহ অনুসরণ করার জন্য সম্মানিত নগরবাসীকে আহ্বান জানাচ্ছে।

০১। সকাল ০৮:০০ টা পর্যন্ত বিজয় সরণী হয়ে ভিআইপি রোডের সকল গাড়ি রূপসী বাংলা – শাহবাগ – টিএসসি হয়ে ডানে মোড় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করবে।

০২। সকাল ০৮:০০ টা হতে মাননীয় প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে না পৌঁছানো পর্যন্ত ভিআইপি রোডে গাড়ি প্রবেশ করবে না। সেক্ষেত্রে উত্তরা হয়ে মহাখালী ফ্লাইওভারের নীচ দিয়ে – মহাখালী টার্মিনাল – মগবাজার ফ্লাইওভার – কাকরাইল চার্চ – লেফ্ট টার্ন – রাজমণি ক্রসিং – নাইটিংগেল – রাইট টার্ন – ইউবিএল – জিরোপয়েন্ট – রাইট টার্ন – আব্দুল গণি রোড – হাইকোর্ট ক্রসিং – দোয়েল চত্ত্বর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশ করবে।

০৩। মাওয়া থেকে আগত গাড়ি সমূহ সদরঘাট/বাবুবাজার – গুলিস্তান – জিরোপয়েন্ট – লেফট টার্ন – আব্দুল গনি রোড – পুরাতন হাইকোর্ট ক্রসিং – দোয়েল চত্বর – ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে গন্তব্য স্থলে যাবে।

০৪। চট্টগ্রাম বিভাগ/সিলেট বিভাগ/যাত্রাবাড়ী ও কাঁচপুর হতে আগত গাড়ি মেয়র হানিফ ফ্লাইওভার – চাঁনখারপুল – দোয়েল চত্বর / বকশী বাজার – ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে গন্তব্যস্থলে যাবে।

০৫। মাননীয় প্রধানমন্ত্রী সোহ্রাওয়ার্দী উদ্যান প্রবেশ করার পর ভিআইপি রোড (বিজয় স্বরণী – সোনারগাঁও ক্রসিং – বাংলা মোটর – রুপসী বাংলা – শাহবাগ – টিএসসি – রাইট টার্ন – ঢাকা বিশ্ববিদ্যালয়) দিয়ে গাড়ি চলাচল করবে।

০৬। মাননীয় প্রধানমন্ত্রী ভেন্যু হতে প্রস্থান করার সম্ভাব্য ০২ ঘন্টা পূর্বে মৎস্যভবন,কাকরাইল চার্চ থেকে বিজয় সরণী পর্যন্ত রাস্তায় ডাইভারশন চলবে। উল্লেখিত সময়ে কদমফোয়ারা দক্ষিণের গাড়ি ইউবিএল-নাইটিংগেল-কাকরাইল চার্চ-মগবাজার দিয়ে মহাখালী যেতে পারবে।

০৭। গাবতলী, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি হতে আগত গাড়ি সমূহ মিরপুর রোড ব্যবহার করে মানিকমিয়া এভিনিউ – রাসেল স্কোয়ার – সাইন্সল্যাব ক্রসিং – নিউমার্কেট ক্রসিং – নীলক্ষেত ক্রসিং – ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা আজিমপুর ক্রসিং- পলাশী ক্রসিং দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশ করবে ।

ডাইভারশন পয়েন্টসমূহ (সকাল ০৭.০০ টা হতে শুরু হবে)

০১। মানিকমিয়া এভিনিউ থেকে ফার্মগেট অভিমুখে কোন গাড়ি আসবে না এবং রাসেল স্কয়ার থেকে পান্থপথ অভিমুখে কোন গাড়ি যাবে না। সকল গাড়ি নিউমার্কেট- সাইন্স ল্যাবরেটরী-নিউমার্কেট-আজিমপুর-পলাশী-জগন্নাথ হল ক্রসিং হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পার্কিং এ প্রবেশ করবে অথবা নিউমার্কেট-নীলক্ষেত-ফুলার রোড দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশ করবে।

০২। কাঁটাবন থেকে কোন গাড়ি শাহবাগের দিকে আসবে না। কাঁটাবন থেকে ডানে মোড় নিয়ে নীলক্ষেত ক্রসিং হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করবে

০৩।টিএসসি থেকে দোয়েল চত্বর ও দোয়েল চত্বর থেকে টিএসসি কোন ধরণের গাড়ি প্রবেশ করবে না।
০৪। শাহবাগ হতে মৎস্য ভবন এবং মৎস্যভবন থেকে শাহবাগ অভিমুখে কোন গাড়ি প্রবেশ করবে না।
০৫। হাইকোর্ট থেকে দোয়েল চত্বরে গাড়ি প্রবেশ করতে পারবে কিন্তু দোয়েলচত্বর থেকে হাইকোর্ট ক্রসিং এ কোন গাড়ি যাবে নাকে কোন গাড়ি কদম ফোয়ারার দিকে আসবে না।
০৭। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে রাস্তা উভয় দিকে বন্ধ থাকবে অর্থাৎ কদমফোয়ারা হতে মৎস্যভবন উভয় দিকে কোন গাড়ি গমনাগমন করবে না।
০৮। কাকরাইল চার্চ হতে কাকরাইল মসজিদ অভিমুখে কোন গাড়ি আসবেনা।
০৯। কার্পেট গলি, পরীবাগ গ্যাপ, শিল্পকলা একাডেমীর গ্যাপ, মিন্টুরোড ক্রসিং, অফিসার্স ক্লাব মোড় বন্ধ থাকবে এবং এ সকল স্থান হতে ভিআইপি রোডে কোন গাড়ি প্রবেশ করবেনা।
১০। সচিবালয়ের সামনে আব্দুল গণি রোডে কোন গাড়ি পার্কিং হবেনা

যেসব স্থানে পার্কিং করা হবে:
১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠ।
২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিং এর সম্মুখের মাঠ সংলগ্ন সকল এলাকা।
৩। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তার পাশ (যাতে যানবাহন চলাচলে বিঘ্ন না ঘটে)।
৪। মাননীয় সংসদ সদস্যবৃন্দের মধ্যে যাদের গাড়ী সম্মেলন স্থলে স্থান সংকুলান করা যাবে না তাদের গাড়ী রমনা রেঁস্তোরা এবং ঢাকা ক্লাবের মধ্যে পার্কিং করা হবে।

ঢাকা শহরে যানজট সহনশীল রাখা এবং বাংলাদেশ আওয়ামীলীগের ২০ তম জাতীয় সম্মেলন সুশৃঙ্খল ও নিরাপদে অনুষ্ঠিত হওয়ার স্বার্থে সম্মানিত নাগরিকবৃন্দকে প্রদত্ত পরামর্শসমূহ প্রতিপালন এবং পুলিশকে সহযোগিতা প্রদানের জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে। কোন কোন ক্ষেত্রে সম্মানিত নাগরিকবৃন্দের সাময়িক অসুবিধা হতে পারে। এই সাময়িক অসুবিধার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ আন্তরিকভাবে দুঃখিত।

আজ ১৯ অক্টোবর সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ডিএমপি নিউজ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫