Skip to content

বাংলাদেশের অগ্রগতি তুলে ধরছে বিশ্বব্যাংক

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর বিশ্বের দ্বিতীয় দরিদ্রতম দেশ ছিল বাংলাদেশ৷ এখন অবস্থান ৬৪ নম্বরে৷ বাংলাদেশের এই অগ্রগতি অন্য দেশগুলোর জন্য অনুকরণীয় বলে মনে করছে বিশ্বব্যাংক৷

বাংলাদেশের সাফল্যের স্বীকৃতি দিতে সোমবার ‘আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস’ পালিত হয় ঢাকায়৷ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম উপস্থিত ছিলেন সেখানে৷ এছাড়া দুটি হ্যাশট্যাগ – #প্রসপারবাংলাদেশ ও #আগাওবাংলাদেশ – ব্যবহার করে ফেসবুক আর টুইটারে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির খবর তুলে ধরা হচ্ছে৷

বিশ্বব্যাংক বলছে, ‘‘স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ধারাবাহিকভাবে সংশয়বাদীদের ভুল প্রমাণ করে এসেছে৷ ১৯৭৪ সালের পর থেকে সেখানে কোনো দুর্ভিক্ষ হয়নি৷ ১৯৯১ থেকে ২০১০ সালের মধ্যে ২০ মিলিয়নেরও বেশি মানুষ দারিদ্রতা থেকে মুক্তি পেয়েছে৷”ডয়েচে ভেলে

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫