Skip to content

অভ্যন্তরীণ পথে লঞ্চ ছেড়ে যাওয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: রাজধানীর সদরঘাট থেকে বড় লঞ্চ ছেড়ে যাওয়ার নির্দেশ নিয়েছে বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)। আজ রবিবার সকাল সাড়ে ৮টায় সদরঘাট নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেন।

জয়নাল আবেদিন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শনিবার বিকেল থেকে সারা দেশে নৌযান চলাচল বন্ধ রাখা হয়। কিন্তু আজ রবিবার সকাল থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ায় এবং জনদুর্ভোগের কথা বিবেচনা করে বড় লঞ্চগুলো ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, শুধুমাত্র দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে বড় লঞ্চগুলো ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনোভাবেই ছোট লঞ্চগুলো সদরঘাট ছেড়ে যেতে পারবে না। এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ লঞ্চ মালিক সমিতির প্রধান উপদেষ্টা গোলাম কিবরিয়া টিপু বলেন, বিআইডাব্লিউটিএ এর পক্ষ থেকে সদরঘাট থেকে বড় লঞ্চগুলো ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সদরঘাট থেকে এখনো কোনো লঞ্চ ছেড়ে যায়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫