Skip to content

ট্যাম্পাকোর মালিকসহ ৬ জনকে আত্মসমর্পণের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস কারখানার চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেনসহ ছয়জনের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এই ছয়জনকে এক সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে ২১ নভেম্বর ট্যাম্পাকোর মালিক সাংসদ মকবুল হোসেনসহ আটজন আত্মসমর্পণ করে আগাম জামিন চান।

জামিন আবেদনের ওপর দুই দিন শুনানি হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সঙ্গে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। ট্যাম্পাকোর কর্মকর্তাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার ও অ্যাডভোকেট মাহবুব আলী এমপি।

এই ৮ জন হলেন ট্যাম্পাকোর চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তানভীর আহমেদ, মকবুল হোসেনের স্ত্রী সাজেদা পারভীন হোসেন, মেয়ে সৈয়দা আবিদা হোসেন, জেনারেল ম্যানেজার শফিকুর রহমান, মনির হোসেন (ম্যানেজার এডমিন), আলমগীর হোসেন(ডিএমডি) ও আবু হানিফ(ম্যানেজার)।

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরী এলাকার ট্যাম্পাকো কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় টঙ্গী থানায় হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে দুইটি মামলা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫