Skip to content

টঙ্গীতে তুলার গুদামে আগুন

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: টঙ্গী মিলগেট এলাকার ঝুটপট্টির একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।

বুধবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সেলিম মিয়া বলেন, টঙ্গী মিলগেট এলাকায় ঝুটপট্টির একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫