Skip to content

‘ফিদেল কাস্ট্রোকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে বাংলাদেশের জনগণ’

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোকে বাংলাদেশের জনগণ ভালোবাসা ও শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রোর কাছে পাঠানো এক শোকবাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কিউবার মহান নেতা ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত। আমি বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আপনার প্রতি এবং আপনার মাধ্যমে শোক-সন্তপ্ত পরিবার ও কিউবা প্রজাতন্ত্রের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

শেখ হাসিনা বলেন, মহান মুক্তিযুদ্ধে অমূল্য অবদানের জন্য তাকে (ফিদেল ক্যাস্ট্রো) ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’য় ভূষিত করা হয়। স্বাধীনতার পরে প্রথমদিকের বছরগুলোতে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি সদ্য স্বাধীন বাংলাদেশ জন্য এই মহান নেতা (ফিদেল ক্যাস্ট্রো) এবং কিউবার সরকার ও জনগণের সমর্থন ছিল খুবই গুরুত্বপূর্ণ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ফিদেল ক্যাস্ট্রোর মধ্যেকার মহান বন্ধুত্বকে স্মরণ করেন শেখ হাসিনা।

তিনি বলেন, তাঁরা ছিলেন মহান বন্ধু এবং ১৯৭৩ সালে আলজিয়ার্সে জোট নিরপেক্ষ আন্দোলনের সম্মেলনে মি. ক্যাস্ট্রো আমার বাবাকে আলিঙ্গনের সময় একটি আবেগঘন মন্তব্য করেন, যা এখনও আমার মনে পড়ে। ফিদেল ক্যাস্ট্রো বলেছিলেন, আমি হিমালয় দেখিনি। কিন্তু আমি শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসে- এই মানুষটি হিমালয় সদৃশ। এভাবেই আমার হিমালয় দেখার অভিজ্ঞতা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দুই নেতার মধ্যে এই বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধই দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশকে কাছাকাছি এনেছে।

ফিদেল ক্যাস্ট্রোর আত্মার শান্তি কামনা করে শেখ হাসিনা বলেন, তার চিরজীবী আত্মা পারলৌকিক শান্তি লাভ করুক।
কিউবার সাবেক প্রেসিডেন্ট এবং কমিউনিস্ট বিপ্লবের নেতা ফিদেল ক্যাস্ট্রো শুক্রবার দিনের শেষে রাজধানী হাভানায় মারা যান। তার ভাই প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো টেলিভিশনে একথা ঘোষণা করেন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫