Skip to content

নাফ নদী থেকে দুই জেলেকে অপহরণ করেছে বিজিপি

কক্সবাজার প্রতিনিধি ॥
কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যংয়ের লম্বাবিল সংলগ্ন নাফনদী থেকে দুই জন বাংলাদেশি জেলেকে বুধবার অপহরণ করেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।

অপহৃত জেলেরা হলেন, হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিলের গ্রামের বাসিন্দা আবুল কাশেমের ছেলে মো. নাজির হোসেন ভুলু (৪২) ও সৈয়দ আলীর ছেলে আব্দুস শুক্কুর (৩৯)।

জেলেদের স্বজনরা জানান, বুধবার ভোরে ওই দুই জেলে প্রতিদিনের মতো নাফ নদীতে মাছ শিকার করতে যায়। মাছ শিকার অবস্থায় দুপুরে দিকে বিজিপির একটি টহল বোট কাছে এসে অস্ত্রের মুখে তাদের অপহরণ করে নৌকাটি টেনে নিয়ে যায়।

অপহৃত শুক্কুরের ছোট ভাই আব্দুর রহিম জানান, বাংলাদেশ-মিয়ানমার জলসীমানায় কাছাকাছি এলাকায় মাছ শিকারের সময় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) অস্ত্রের মুখে তাদের অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ান বরাবরে লিখিত ভাবে জানানো হচ্ছে।

বিজিবির টেকনাফস্থ ২ নং অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান। বিষয়টি শুনেছি, কিন্তু অপহৃত জেলে পরিবারের পক্ষে থেকে এখনো লিখিত ভাবে অবহিত করা হয়নি। তারপরও বিজিপির সঙ্গে যোগাযোগে চেষ্টা করা হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫