Skip to content

টঙ্গীতে ঝুট গুদামে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের টঙ্গী ব্যাংক মাঠ এলাকায় ঝুট গুদামে আগুন লেগে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সেলিম মিয়া।

তিনি বলেন, আগুনে কয়েকটি ঝুট গুদাম ছাড়াও দুটি মুদি দোকান এবং একটি রিকশা গ্যারেজ পুড়ে গেছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে টঙ্গীর ৩টি ও উত্তরা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। এর আগে সোমবার দিনগত রাত পৌনে ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়।

মো. সেলিম মিয়া আরও জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথমে একটি রিকশা গ্যারেজে আগুন ধরে যায়। পরে পাশের কয়েকটি ঝুট গুদাম এবং দুটি মুদি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫