স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এক মিনিট নীরবতা পালন করেন। তাদের সঙ্গে সেখানে মন্ত্রিপরিষদ সদস্য, সাংসদ ও দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
