Skip to content

শরীরে বাতাস ঢুকিয়ে ফের শিশু শ্রমিককে হত্যা

স্টাফ রিপোর্টার ॥
সোনারগাঁয়ের বস্তুল এলাকায় বুধবার রাতে এক শিশু শ্রমিককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এম আর গ্রুপের বি আর স্পিনিং মিলের ওই শিশুর নাম ইয়ামিন (১৬)। এ ঘটনায় তার সহকর্মী আরেক শ্রমিক রায়হানকে (১৬) আটক করেছে পুলিশ।

সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে কাজ শেষে ইয়ামিন এয়ার কম্প্রেসার দিয়ে রায়হানকে শরীর (তুলা) পরিস্কার করে দিতে বলে। এর এক পর্যায়ে পায়ুপথে বাতাস দিলে অসুস্থ হয়ে যায় আল আমিন।

রাত দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ইয়ামিনের বাবার নাম শাহজাহান। তার বাড়ি আড়াইহাজারে বগাদি গ্রামে। রায়হানের বাবার নাম নুরুল হক। তার বাড়ি সোনারগাঁর মাহমুদপুরে।

এর আগে একইভাবে সিলেটে শিশু রাজনকে হত্যা করা হয়। এই হত্যাকান্ডে দেশবাসীর মনে গভীর দাগ কাটে। রাজন হত্যার রেশ কাটতে না কাটতেই রাজধানীর খিলক্ষেতে নাজিম উদ্দিন নামে আরেক শিশুকে একই কায়দায় হত্যা করা হয়। খুলনায় শিশু রাকিবের পায়ুপথে বাতাস ঢুকিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায়ও সারাদেশে তোলপাড় শুরু হয়েছিলো।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫