স্টাফ রিপোর্টার ॥
ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, এখন সময় এসেছে দেশের ১৬ কোটি মানুষের কাছে স্বাধীনতার সুফল পৌঁছানোর।
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল স্বপ্নের সোনার বাংলাদেশ গড়া। নবীন প্রজন্মের কাছে মুক্তযুদ্ধ এবং একাত্তরের তাৎপর্য তুলে ধরা গণমাধ্যমের কাজ। তারাই আগামীর বাংলাদেশের হাল ধরবে।
বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল স্বাধীনতার সুফল সবার কাছে পৌঁছানো, এখন স্বাধীনতার সুফল সবার কাছে পৌঁছানোর সময় এসেছে।
