বিনোদন ডেস্ক ॥
‘গাড়ির ভিতরেও শাহিদের সঙ্গে সেক্স করেছি’-নিজেদের যৌনজীবন নিয়ে এমনই বোমা ফাটালেন মীরা রাজপুত। সম্প্রতি মীরা আর শাহিদ এসেছিলেন করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’-এ। সেখানেই দু’জনের যৌনজীবনের কথা প্রসঙ্গে এ বোমা ফাটালেন শাহিদের স্ত্রী।
করণ সরাসরি জানতে চান, তাঁরা কখনও গাড়ির ভিতরে ঘনিষ্ঠ হয়েছেন কি না। মীরা উত্তরে বলেন, ‘হ্যাঁ, হয়েছি’। অনুষ্ঠানের র্যাপিড ফায়ার রাউন্ডে মীরা স্বীকার করেন, শাহিদ কাপুর একজন ন্যাচারাল কিসার। চুমু খাওয়ার জন্য শাহিদকে আলাদা করে কোনও রকম কসরত করতেই হয় না।
নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে মীরার এ স্বীকারোক্তি শুনে অনেকেরই চোখ কপালে উঠেছে বলে দাবি করে ভারতীয় গণমাধ্যম। তারা মনে করছে, এই নিয়ে কিছু দিনের মধ্যেই আলোচনার ঝড় উঠবে বলিউডে।
