Skip to content

‘উচ্চশিক্ষায় ছাত্র-ছাত্রীর সংখ্যা সমপরিমাণ’

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের উচ্চশিক্ষায় ছাত্রীদের সংখ্যা বাড়ছে। এখন ছাত্র-ছাত্রীর সংখ্যা সমপরিমাণ। তাই ছাত্রীদের জন্যও নতুন হল করা হচ্ছে।’

বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউট ও ছাত্রী হল উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘একটি দেশের উন্নয়নে গবেষণার প্রয়োজন অনেক। শিক্ষার মান উন্নয়নে গবেষণা প্রয়োজন। তাই আমাদের ছাত্রছাত্রীদের পড়াশোনা শেষে গবেষণায় নিয়োজিত হতে হবে।’

তিনি বলেছেন, ‘জঙ্গিবাদ থেকে ছাত্রসমাজকে মুক্ত রাখতে হবে। তারা যেন কোনো জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে। জঙ্গিরা শিক্ষিত ছেলেমেয়েদের বিপথে নিয়ে যায়। এ ব্যাপারে শিক্ষক-অভিভাবক সবাইকে সচেতন থাকতে হবে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ যেন একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা পায়, সে জন্য সবাইকে কাজ করতে হবে।’

শিক্ষার উন্নয়নে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আমরা মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে বই দিচ্ছি। যারা উচ্চশিক্ষা নিতে চায় তাদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেছি। প্রধানমন্ত্রী শিক্ষা বৃত্তি চালু করা হয়েছে।’

দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষিত লোক দরকার উল্লেখ করে তিনি বলেন, ‘এ জন্য প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এটি হোক সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে। যেন ঘরে খেয়ে মানুষ উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫