স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তায় ট্রাকের ধাক্কায় নুরজাহান বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন।
রোববার (০৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরজাহান সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকার ইসমাইল হোসেনের স্ত্রী।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আব্দুস ছালাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ওই নারী ভোগড়া এলাকা থেকে রিকশাযোগে চান্দনা চৌরাস্তা এলাকায় যাচ্ছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বর্ষা সিনেমা হলের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক রিকশাটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
