Skip to content

সালমানের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ!

বিনোদন ডেস্ক ॥
বলিউডের সুপারস্টার সালমান খানের বিরুদ্ধে আনা হলো মারাত্মক অভিযোগ। এর আগে বোধহয় এমন অভিযোগে অভিযুক্ত হননি সালমান। কে আনলেন তার বিরুদ্ধে এমন ভয়ঙ্কর অভিযোগ? আর কেনই বা আনা হলো!

ঘটনা হল, বিগ বস-এর ঘর থেকে বের করে দেওয়া হয়েছে স্বামী ওমকে। আর এটাই কাল হল। বিগ বসের ঘর থেকে বেরিয়ে আসার পর থেকেই একের পর এক বিস্ফোরক অভিযোগ করে চলেছেন ওম। ভিজে বাণীর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। এবার ছেড়ে কথা বললেন না সালমান খানকেও। সালমানের বিরুদ্ধে এ হেন অভিযোগ আনায় ওম নিন্দিত হচ্ছেন সর্বত্র।

বিগ বস ১০ থেকে বহিষ্কৃত হওয়ার অব্যবহিত পরেই স্বামী ওম অভিযোগ করেন, ‘সালমান খান আইএসআই-এর এজেন্ট’। একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরার সামনে দাঁড়িয়ে সালমানের বিরুদ্ধে এরকম মারাত্মক অভিযোগ করেন।

যদিও স্বামী ওমের এমন অভিযোগকে কেউ গুরুত্ব দিচ্ছেন না। সবাই ধরতে পেরেছেন, বিগ বসের ঘর থেকে বহিষ্কৃত হওয়ায় চটে গিয়েছেন ওম। তাই স্বামী ওম আইএসআই-এর এজেন্ট বলেছেন সালমানকে।

এবারই প্রথম নয়। এর আগেও আমির খান, শাহরুখ খান এবং সইফ আলি খান-কে অপহরণ করে নিয়ে যাওয়া হবে বলে মন্তব্য করেছিলেন। এবার সালমানের বিরুদ্ধে তাপ দাগলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫