Skip to content

গাজীপুরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৫ যাত্রী নিহত

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান রেলক্রসিং এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে ট্রেনের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারের পাঁচজন যাত্রী মারা গেছেন।

রোববার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল বিষয়টি জানান।

এ দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগও বন্ধ রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫