Skip to content

ফুল এইচডি ডিসপ্লে’র লেনোভো ল্যাপটপ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
বাজারে এলো ফুল এইচডি ডিসপ্লে’র লেনোভো ল্যাপটপ, লেনোভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাংলাদেশে প্রথমবারের মত নিয়ে এসেছে ফুল এইচডি ডিসপ্লেসহ সপ্তম প্রজন্মের প্রসেসর সমৃদ্ধ লেনোভো আইডিয়াপ্যাড ৩১০ ল্যাপটপ। ১৯২০ী১০৮০পি রেজুলেশনের এই ল্যাপটপগুলোতে অনেক প্রাণবন্ত ভিজ্যুয়াল ইফেক্ট পাওয়া যায়।মুভি দেখার পাশাপাশি প্রাণবন্তভাবে গ্রাফিক্সের নানা কাজ করা যায়।
সোমবার (১৬ জানুয়ারি) গ্লোবালব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের পিআর এক্সিকিউটিভ রামিসা আনজুম হক স্বাক্ষরিতবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইডিয়াপ্যাড ৩১০ সপ্তম প্রজন্মের ল্যাপটপগুলো কোর আই-৩, কোর আই-৫ এবং কোর আই-৭ প্রসেসর দিয়ে বাজারে পাওয়া যাচ্ছে, যা ডিজাইনের দিক থেকে আগের মডেলগুলোর তুলনায় আরও অনেক বেশী পাতলা ও আকর্ষণীয়। কালো ও সিলভার কালারের ল্যাপটপগুলো ১৫.৬” এবং ১৪” ডিস্প্লে, ডিডিআর-৪ র‌্যাম, এনভিডিয়া এবং ইন্টেল গ্রাফির্ক্স কার্ড সমৃদ্ধ।
আইডিয়াপ্যাড ৩১০ ল্যাপটপগুলো ডলবি মিউজিক সমৃদ্ধ এবং ল্যাপটপটির ডিসপ্লে ১৮০ ডিগ্রি পর্যন্ত ফ্ল্যাট করা যায়।
কোর আই-৩ ল্যাপটপগুলোর মূল্য ৪০,০০০ থেকে শুরু, কোর আই-৫ ল্যাপটপগুলোর মূল্য ৫০,০০০ থেকে শুরু এবং কোর আই-৭ ল্যাপটপগুলোর মূল্য ৬০,০০০ থেকে শুরু হয়েছে।
২ বছরের (১ বছর সরাসরি এবং ১ বছর ক্রেতার পক্ষ থেকে রেজিস্ট্রেশেনের মাধ্যমে) ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিসহ এই ল্যাপটপটি পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ডের যেকোন শাখায় অথবা অনুমোদিত ডিলার হাউজে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫