Skip to content

সাভারে বাসচাপায় পুলিশ কর্মকর্তা নিহত

স্টাফ রিপোর্টার ॥
সাভারে যাত্রীবাহী বাসচাপায় আ. সবুর নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত আ. সবুর আমর্ড পুলিশের সহকারী উপ-পরিদর্শক ছিলেন। তার বাড়ি ঢাকা জেলার ধামরাইয়ের পাথালিয়া গ্রামে।

মঙ্গলবার ভোররাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সালেহপুরে চেকপোস্টে দায়িত্ব পালনকালে এ দুর্ঘটনা ঘটে।

সাভার থানার ওসি কামরুজ্জামান জানান, রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সালেহপুরে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন আ. সবুর। এসময় ঢাকাগামী দ্রুতগতির হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। আশংকাজনক অব¯’ায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সকালে নিহত পুলিশ কর্মকর্তার মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘাতক বাসচালক পালিয়ে গেছে। তবে তাকে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫