Skip to content

পুলিশের বীরত্ব-অবদান জাতি চিরদিন স্মরণ করবে

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: বৈশ্বিক সমস্যা সন্ত্রাস ও জঙ্গিবাদ উন্নয়নকে বাধাগ্রস্ত করছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের পুলিশ বাহিনী তা প্রতিরোধ ও নির্মূলে বীরত্বের সঙ্গে কাজ করছে। তাদের এ অবদান জাতি চিরদিন স্মরণ করবে।

সোমবার (২৩ জানুয়ারি) রাজারবাগে পুলিশ সপ্তাহের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৩ সাল থেকে ২১ জন পুলিশ সদস্য জঙ্গিগোষ্ঠী ও বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে জীবন দিয়েছেন। এই বীর পুলিশ সদস্যদের আত্মার শান্তি কামনা করছি’।

জনগণের ভোটের অধিকার রক্ষা ও সুষ্ঠু নির্বাচন করতে সহায়তা করায় পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫