Skip to content

পাঁচ দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: ‘জঙ্গি মাদকের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার’- স্লোগানকে সামনে রেখে পাঁচ দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০১৭ শুরু হয়েছে। চলবে আগামী ২৭ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে উদ্বোধন করার মধ্য দিয়ে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ-২০১৭।

এবারও পুলিশ সপ্তাহের প্যারেডের নেতৃত্ব দিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার। তার নেতৃত্বে সারাদেশের বিভিন্ন পুলিশ ইউনিটের সমন্বয়ে গঠিত ১০টি কন্টিনজেন্টের সহস্রাধিক সদস্য প্যারেডে অংশ নেন।

পুলিশ সপ্তাহে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১০৬ জনকে বিভিন্ন পদক দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নিজ হাতে পুলিশের এসব কর্মকর্তাকে পদক পরিয়ে দেন।

পুলিশ সদর দফতর থেকে জানা যায়, এ বছর পুলিশ সপ্তাহে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ২৬ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ৪১ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম), গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য ২৪ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) এবং ৪১ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) দেওয়া হচ্ছে।

পাশাপাশি পুলিশের পক্ষ থেকে এ বছর বেশ কিছু  দাবি-দাওয়া তুলে ধরা হবে। তার মধ্যে রয়েছে- অ্যাডিশনাল আইজিপির পদ বাড়ানো, সচিব পদমর্যাদার পদ বৃদ্ধি, কাউন্টার টেরোরিজম ও সাইবার ক্রাইম ইউনিটের সক্ষমতা আরও বাড়ানোসহ স্বতন্ত্র পুলিশ বিভাগ গঠন, নন-ক্যাডার কর্মকর্তাদের র্যাংক-ব্যাজ পরিবর্তন, আবাসিক সংকটের সমাধান, প্রথম শ্রেণির কর্মকর্তাদের ঝুঁকিভাতা চালু ও রেশনে ওয়ারেন্টি প্রথা বাতিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫